মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

গার্মেন্টসকর্মী হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ

হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে গার্মেন্টসকর্মী হত্যার আসামিকে গ্রেফতার করেছে সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশ; হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ৫ ই অক্টোবর

গার্মেন্টসকর্মী হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ
গতকাল ৪/১০/২৪ ইং রাত ৯: টার সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হাদুমাঝির পাড়াস্থ মুছা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে মোঃ তারেক (২০) নামক একজন রাজমিস্ত্রী মরিয়ম আক্তার সামিরা (১৭) নামের একজন গার্মেন্টসকর্মী কিশোরীকে গলায় মুহুর্মুহু ছুরিকাঘাত করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারী পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন খবর মেয়ে ভিক্টিম সামিরাকে উদ্ধারপূর্বক চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ভিক্টিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে হত্যাকারী গতরাতে তাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয়। আসামি তারেক আগে থেকে পূর্বপরিকল্পিতভাবে একটি ছুরি কিনে তার সাথে রাখে। তাদের দেখা হওয়ার পর তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টির বিষয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। এই সময় আসামি তাকে অন্য কারো সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে আসামি ভিক্টিমের গলায় একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান জানতে পারে জানতে পারে। এই বিষয়ে ভিক্টিমের ভাই মোঃ পারভেজ উদ্দিন (২২) বাদী হয়ে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করলে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদ ম নির্দেশনা মোতাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায় সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মোঃ আরিফ হোসেন ও পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাজ্জাদ হোসেন, এসআই (নি.) মোঃ নুরুল আবছার, এসআই (নি.) দীপক দেওয়ান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামির নানার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনাস্থ লিচুবাগান আহমদুল হকের কলোনি থেকে গত রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির দেখানো ও শনাক্তমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা ও ভিক্টিমের পরিহিত এক জোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com