রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিহত তিন জনের জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ শিপিং কর্পোরেশন
নিহত তিন জনের জানাজা অনুষ্ঠিত

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

গত ৩০.০৯.২০২৪ তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর ‘এম.টি বাংলার জ্যোতি’ জাহাজে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের সৌরভ কুমার সাহা (২৩), ডেক ক্যাডেট; মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার নিহত হন। নিহতদের শ্রদ্ধা জানাতে গত ০১.১০.২০২৪ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকায় নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনা হয় ।
এ সময় মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে তিনটি মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, নির্বাহী পরিচালকসহ বিএসসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও, তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৳৫০,০০০/- (টাকা পঞ্চাশ হাজার) করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পারিবারকে যথাযথ আর্থিক সহযোগিতা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করতে বিএসসি অঙ্গীকারবদ্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com