শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

ইপিজেড থানার অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।

সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

ইপিজেড থানার অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে বলে জানা গেছে, সিএমপি মিডিয়া সুত্রে জানা গেছে,

গত ০৮/০৭/২০২৪ রাত আনুমানিক ৮.০০ টার সময় ইপিজেড থানাধীন বন্দরটিলা জেলেপাড়া রেলবিট রফিকের দোকানের সামনে রাস্তার উপর ভ্রাম্যমাণ নারিকেল বিক্রেতা মোঃ রাছেল (২৩)-কে ও ০৯/০৭/২৪ খ্রি. রাত আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ভ্রাম্যমাণ লুঙ্গি বিক্রেতা মোঃ আব্দুর রাজ্জাক (৪০)-কে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ঔষধমিশ্রিত জুস খাইয়ে অচেতন করে ফেলে। অজ্ঞান পার্টির সদস্যরা মোঃ রাছেলের নিকট থেকে নারিকেল বিক্রির নগদ ৪২,০০০/- (বেয়াল্লিশ হাজার টাকা) ও তার ব্যবহৃত একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোঃ আব্দুর রাজ্জাকের নিকট থেকে লুঙ্গি বিক্রির নগদ ১,৭৫০/- (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকা নিয়ে যায়। এমন সংবাদ প্রাপ্তির পর ইপিজেড থানার এসআই (নি.) আবছার উদ্দিন রুবেলের নেতৃত্বে এসআই (নি.) শাকিলুর রহমান ও এসআই (নি.) শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ইপিজেড থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে দ্বিতীয় ঘটনার পরবর্তী ০৪ ঘন্টার মধ্যেই উক্ত ঘটনার সাথে জড়িত অজ্ঞান পার্টির সদস্য ১। মোঃ রবিউল ইসলাম বেলাল (২৫), ২। মোঃ হালিম (৩৫) ও ৩। মোঃ মানিক মিয়া (৩৫)-কে গ্রেফতারপূর্বক আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া নগদ ১০,২৫০/- (দশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনার বিষয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com