বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

মোবাইলে খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশু’কে ধর্ষণ আটক -১ র‍্যাব-৭ ও র‍্যাব-১১

মোবাইল ফোনে খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশু’কে ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামি আইন উদ্দিন’কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ এবং র‍্যাব-১১।

র‍্যাব-৭ মিডিয়া সেন্টার ঃ- চট্টগ্রাম

ভুক্তভোগী ভিকটিম ৬ বছর বয়সের এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন মড়ুয়া পাটলি এলাকার বাসিন্দা। গত ২৪ জুন ২০২৪ইং তারিখে সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় ভিকটিম প্রতিবেশী শিশুদের সাথে আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়ার বসত ঘরের উঠানে খেলাধুলা করছিল। এসময় আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়া ভিকটিমকে তার মোবাইলে খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে যায়। পরবর্তীতে আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়া ভিকটিম শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকার শুনে তার বাবা-মা দৌঁড়ে ঘটনাস্থলে আসলে ধর্ষক আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়া কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার বাবা-মাকে রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করে ধর্ষণের কথা খুলে বলে।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়া’কে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯, তারিখ-২৫ জুন ২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এহাজারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় একমাত্র আসামি আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৬ জুলাই ২০২৪ইং তারিখ আনুমানিক ১:৪৫ মিনিটের র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আইন উদ্দিন প্রকাশ ছিনি মিয়া (৪৫), পিতা-মর্তুজ আলী, সাং-মুড়ার পাটলী (ছোট সাকুয়া), থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এহাজারনামীয় একমাত্র পলাতক আসামি বলে স্বীকার করে । জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, ভিকটিম শিশুকে মোবাইল ফোনে খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সে ভিকটিমকে ধর্ষণ করে এবং মামলার দায়ের এর পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থান করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com