রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা আ’লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের

নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা আ’লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার( যশোর)

যশোরের শহীদ পরিবারের বাড়ি ভাংচুরের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আজ দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ জুন দুপুরে সদর উপজেলার হামিদপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িঘর এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে ও তার ছেলের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আমরা উপস্থিত থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট করে এনেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি প্রকৃত পক্ষে বিবাদমান জমির মালিক তার বেয়াই নুরুল ইসলামের। আসাদুজ্জামান গং জোরপূর্বক তা দখল করে রেখেছে। তারা নিজেরাই বাড়িঘর ভেঙে দোষারাপ করছে।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, সাংবাদিকরা যদি প্রমাণ করতে পারে ২৭জুন আমি ঘটনাস্থলে ছিলাম তাহলে ১৫ লাখ টাকা, আমার ছেলে ছিল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা ও যে জমি নিয়ে বিরোধ তার মালিক আসাদুজ্জামান গং প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির কবু, আলহাজ্ব ফিরোজ খান, যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com