বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

বিদায় হে মহামতি! বিদায় হে কর্মনিষ্ঠার প্রতীক!

বিদায় হে মহামতি! বিদায় হে কর্মনিষ্ঠার প্রতীক! বিদায় সিএমপি কমিশনার 

মোঃ শাহরিয়ার রিপন  ঃ চট্টগ্রাম

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।”

আজ এক মহামতির মহান বিদায়ের দিনে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতাখানাই শুধু মনে পড়ে। মহান মানুষের বিদায়ে তার রেখে যাওয়া ইউনিটের পুলিশ সদস্যগণ আজ তাদের অভিভাবকের বিদায়ে বেদনা ভারাক্রান্ত অশ্রুসিক্ত। যার জ্ঞান, অভিজ্ঞতা, মহান কর্ম, অনুপ্রেরণা, পিতৃস্নেহ, মানবিকতা প্রত্যেক পুলিশ সদস্যের হৃদয় ছুঁয়ে গেছে; যা থাকবে চির-অমলিন তাঁর জন্য আজ তারা বেদনাবিধুর। মেঘমেদুর পরিবেশে আজ আকাশও যেন ভারাক্রান্ত।

কাহলিল জিবরানের এই কথাগুলো যদি কারো জন্য প্রযোজ্য হয় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মাননীয় বিদায়ি পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। আজ এই মহামতি পুলিশ কর্মকর্তা ছেড়ে গেলেন সেই প্রিয় কর্মস্থল যেখানে ২৬টি বছর আগে তাঁর প্রথম পদচারণা হয়েছিল; ৩ বছরের সেই পথচলায় তিনি যে কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গিয়েছিলেন তা ধরে রেখেছেন আজও৷ ১৮ জুলাই ২০২২ খ্রি. থেকে দ্বিতীয় দফায় তিনি এসেছিলেন তাঁর সেই প্রিয় ইউনিটের অভিভাবক হিসেবে। নিষ্ঠা, জ্ঞান, সুকর্ম, সুশাসনে তিনি এবার নগরবাসীর হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়ে বসেছেন। সিএমপির কনস্টেবল থেকে অতিরিক্ত কমিশনার, নগরীর শ্রমযোদ্ধা থেকে জনপ্রতিনিধি, কুঁড়েঘর থেকে অট্টালিকা—সবখানেই সবার কাছেই তিনি হয়ে উঠেছিলেন শ্রদ্ধার পাত্র, হয়ে উঠেছিলেন ‘প্রিয় কমিশনার’। এই বিষয়েও আজ বলতে হয়ে কাহলিল জিবরানের সেই উক্তি-

আজ ৩ জুলাই ২০২৪ খ্রি., ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, রোজ বুধবার। হে মহামহিম, আজ থেকে হয়তো আপনি দাপ্তরিকভাবে সিএমপির প্রধান নন; কিন্তু আপনার রেখে যাওয়া পথ ধরে আপনার গৌরবগাথায় সওয়ার হয়ে সিএমপি এগিয়ে যাবে বীরবিক্রমে। এটুকু আমরা আপনাকে কথা দিতেই পারি। সিএমপির স্মৃতির পাতায় আপনার গৌরবগাথা জলজল করে জলতে থাকবে—এ আমাদের প্রতিজ্ঞা। হে কর্মবীর, সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের সকলের পথচলা।

“হে মহাসুন্দর শেষ
হে বিদায় অনিমেষ,
হে সৌম্য বিষাদ,
ক্ষণেক দাঁড়াও স্থির,
মুছায়ে নয়ননীর
করো আশীর্বাদ।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com