রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

আমার গাড়ি নিরাপদ পুলিশ সদস্যর হারানো মালামাল উদ্ধার ২ ঘন্টায়।

আমার গাড়ি নিরাপদ পুলিশ সদস্যর হারানো মালামাল উদ্ধার ২ ঘন্টায়।

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

সিএমপি মিডিয়া সুত্রে জানা গেছে,
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের হালিশহর থানার অভিযানে নারী কনস্টেবল/শিল্পী আক্তার সিএনজিতে ভুল করে রেখে যাওয়া ২ জোড়া স্বর্ণের কানের দুল ১ টি স্বর্ণের আংটি, ব্যাংক এর এটিএম কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ হাত ব্যাগ ২ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে হালি শহর থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়,
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) স্পিনা রাণী প্রামানিক, ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার এর তত্ত্বাবধানে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় হালিশহর থানার এসআই(নিঃ)/তীথংকর দাস এর নেতৃত্বে মোবাইল-৪২ টিম নারী কনস্টেবল/শিল্পী আক্তার ভুল করে সিএনজি’তে রেখে যাওয়া ০২(দুই) জোড়া স্বর্ণের কানের দুল, ০১(এক)টি স্বর্ণের আংটি, ব্যাংক এর এটিএম কার্ড এবং হাত ব্যাগ উদ্ধার করে ২ ঘন্টার মধ্যে নারী কনস্টেবল/শিল্পী আক্তার’কে বুঝিয়ে দিয়েছে।

১৮/০৬/২০২৪ বেলা ১২:৩০ টার সময় নারী কনস্টেবল/শিল্পী আক্তার ও তার মা অলংকার মোড় হতে হালিশহর থানাধীন শান্তিবাগ এর উদ্দেশ্যে একটি সিএনজি যোগে আসেন। শান্তিবাগ নেমে গিয়ে তার নিকট থাকা হাত ব্যাগটি ভুলক্রমে সিএনজির সিটের পিছনে রেখে সিএনজি হতে তারা নেমে বাসায় চলে যান। ইতিমধ্যে সিএনজিটিও চলে যায়। পরক্ষণেই নারী পুলিশ বাসায় গিয়ে হাত ব্যাগের কথা মনে পড়লে বাসা হতে বের হয়ে দ্রুত শান্তিবাগ মোড়ে আসিয়া দেখেন সিএনজিটি সেখানে নেই। উক্ত নারী পুলিশ হালিশহর থানা পুলিশের শরণাপন্ন হন। ভুল করে সিএনজিতে হাত ব্যাগটি রেখে নেমে যাওয়ার বিষয়টি জানান। তিনি জানান, উক্ত হাত ব্যাগে ০২(দুই) জোড়া স্বর্ণের কানের দুল, ০১(এক)টি স্বর্ণের আংটি, ব্যাংক এর এটিএম কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। এরই প্রেক্ষিতে হালিশহর থানার এসআই(নিঃ)/তীথংকর দাস এর নেতৃত্বে মোবাইল টিম হালিশহর থানাধীন ঘটনাস্থল শান্তিবাগ এলাকাসহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। টানা ২ ঘন্টার প্রচেষ্টায় অবশেষে সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর সনাক্ত করা সম্ভব হয়। সিএমপি’র “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ হতে তথ্য প্রযুক্তির সহায়তায় সিএনজিটির ড্রাইভার ও মালিকের নাম-ঠিকানা সনাক্ত করা সম্ভব হয়। মোবাইল টিম হালিশহর থানা এলাকা হতে নারী পুলিশ কর্তৃক সিএনজিতে ভুলক্রমে রেখে যাওয়া ০২(দুই) জোড়া স্বর্ণের কানের দুল, ০১(এক)টি স্বর্ণের আংটি, ব্যাংক এর এটিএম কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ হাত ব্যাগটি সিএমপি’র আকবরশাহ্ থানাধীন বিশ্ব কলোনী, বি-ব্লক এলাকা হইতে উদ্ধার করতে সক্ষম হন। নারী পুলিশ/শিল্পী আক্তার উদ্ধারকৃত মালামাল ও হাত ব্যাগ বুঝে পেয়ে হালিশহর থানা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com