রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আলোচিত ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনতাজ জলদাশ’কে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

ডেক্স নিউজ ঃ- মিডিয়া সেন্টার র‍্যাব-৭

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। মিডিয়া সুত্রে জানা গেছে,
র‍্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মামলা নং- ৩০(০৪)১৫, জিআর নং-৯৭/১৫, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনতাজ জলদাশ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন দোলখাড় বাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অদ্য ১৬ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মনতাজ জলদাশ (৩২), পিতা-নেপাল জলদাশ, সাং-ইসলামপুর, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে গত ১৯ এপ্রিল ২০১৫ ইং তারিখ ১৩ বছরের শিশু ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলা রুজু হওয়ার পর সে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম এবং কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ০৮ বছর নাম পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com