বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

স্কুল ছুটি শেষে বাড়িফেরা হলোনা সুফিয়া বেগমের,স্বামীও হাসপাতালে।

স্কুল ছুটি শেষে বাড়িফেরা হলোনা সুফিয়া বেগমের,স্বামীও হাসপাতালে।

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি

স্কুল ছুটি শেষে বাড়ি ফিরতে গিয়ে নীলফামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম নামে,(৪৫)এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হাই (৪৮) মোটরসাইকেল চালক আশংকা জনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার ৬ জুন বিকালে সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নের সিংদই বসুনিয়াপাড়া ময়দান পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম সদর কচুকাটা ইউনিয়নের
ঘোনপাড়া গ্রামের আব্দুল হাই স্ত্রী ও কচুকাটা
দ্বি মুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইংরেজি বিষয়ের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,স্কুল ছুটি শেষে একটি মোটরসাইকেলে স্বামী স্ত্রী নিজ বাড়িতে ফিরতে ছিল, সে সময় রোডে জেলার জলঢাকা থেকে ছেরে আসা একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে সুফিয়া বেগম নিহত হন।স্থানীরা তার স্বামীকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় জনতা ট্রাকটি (নং-১৫৫৭৪০)আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।চালক মোঃ রাসেল কে (৩৪) আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। ট্রাকটি থানায় আটক আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com