রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

২৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার র‍্যাব-৭

২৯ কেজি গাঁজাসহ চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

মিডিয়া সেন্টার ঃ- র‍্যাব-৭ চট্টগ্রাম ৬ই জুন

২৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৭ মিডিয়া সুত্রে জানা গেছে,

র‍্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) নিয়ে চট্টগ্রাম হতে কক্সবাজারের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০৮৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত ব্রীজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি আন্ত:নগর বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি ১। ইমতিয়াজ উদ্দিন ইমন (২৬), পিতা-মোসলেম উদ্দিন, সাং-হাইদগাঁও, থানা-পটিয়া, ২। বিউটি বেগম (৩৫), স্বামী-মোঃ হোসেন, সাং-বাস্তুহারা, থানা-বাকলিয়া, উভয় জেলা-চট্টগ্রাম এবং ৩। হামিদা (৩৫), স্বামী-মোঃ সালাম, সাং-রাজার চরা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ০২টি প্লাস্টিকের বস্তা হতে মোট ২৯ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর এবং কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামত সহ আসামিদেরকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com