মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা, থানায় অভিযোগ

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা, থানায় অভিযোগ

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার(যশোর)

কিরগিজস্তানে লোক পাঠানোর নামে প্রতারণা, তাদের ভিসা এক্সটেনশন না করা, সময়মত ফ্লাইট না দেওয়া, টাকা নিয়েও লোক না পাঠানো, পাওনা টাকা চাওয়াই হুমকি দেয়া সহ বিভিন্ন কারণে মোখলেসুর রহমান নামের একজন ট্রাভেল এজেন্সির মালিকের নামে পল্টন মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ জহির উদ্দিন নামের একজন। মোকলেসুর রহমান ছাড়াও রাখী রানী দাস ও মোঃ শহিদ নামে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, রাখী রানী দাস মোখলেসুর রহমান এর ব্যবসায়ী অংশীদার এবং শহিদ তার আপন বড়ভাই। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তাদের সাথে ছলচাতুরী করে প্রতারণা করে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ জহির উদ্দিন ৮ জন ব্যক্তিকে কিরগিজস্তানে পাঠানোর জন্য মোখলেসুর রহমানের ঢাকা পুরানো পল্টন এর ৭০/এফ ভবনের ৬ষ্ঠ তলার অফিসে গিয়ে ২০ লক্ষ টাকা প্রদান করেন। এই ৮জন ব্যক্তি কিরগিজস্তানে পৌছানোর পরে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর কথা থাকলেও মোকলেসুর রহমান সেটা না করায় জহির উদ্দিন যোগাযোগ করলে তিনি তাকে ৯ লক্ষ ২১ হাজার টাকা ফেরত দিবেন বলে লিখিত চুক্তি করেন। কিন্তু অদ্যবধি তিনি একটি টাকাও দেননি। টাকা চাইতে গেলে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এদিকে কিরগিজস্তান প্রবাসী ট্রাভেলস ব্যবসায়ী মোঃ ইমরান কাজি বলেন, মোখলেসুর রহমানকে আমি মোট ৬০ টি ভিসা দিয়েছি তার মধ্যে ৪০ টি একবার করে এবং ২০ টি ভিসা এক্সটেনশন সহ মোট ৩৬০০০ ডলার যা বাংলাদেশী টাকায় হয় ৪৩ লক্ষ ৯২ হাজার টাকা কিন্তু সে আমাকে দিয়েছে ৪১ লক্ষ ২৪ হাজার টাকা এবং ১৪ জন ফ্লাইট দিয়েছে তাদের ভিসা এক্সটেনশন করা বাবদ কোনো টাকা দেয় নাই, যার কারণে তারা ঠিক মতো চলাফেরা করতে পারে না এবং কাজ করলেও মালিকেরা সঠিক ভাবে বেতন দিচ্ছে না। এখন মোখলেসুর রহমানের কাছে টাকা চাইলে তিনি আমাকে এবং দেশে থাকা আমার পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে। এ বিষয়ে জানতে মোখলেসুর রহমানের ব্যক্তিগত মোবাইল নংএ কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com