রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

হ্যালো সিএমপি, আমার গাড়ি নিরাপদ

হ্যালো সিএমপি,
আমার গাড়ি নিরাপদ

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

সিসিটিভি ফুটেজ এবং ‘Hello CMP’ অ্যাপের “আমার গাড়ি নিরাপদ” সেবার সহায়তায় মুখে হাসি ফুটল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আরিয়ানের।

জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সেবা প্রদান বাংলাদেশ পুলিশের অন্যতম লক্ষ্য। বলছিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ানের ট্রলি ফিরে পাওয়ার গল্প।

সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থী মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ান (১৯) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে গত ১১/০৫/২৪ খ্রি. বিকাল আনুমানিক ৫.৩০ টার দিকে বাসযোগে পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে এসে পৌঁছান। অলংকার মোড় থেকে সিএনজিযোগে খুলশী থানাধীন লেকভিউ আবাসিক এলাকাস্থ আত্মীয়ের বাসায় বিশ্রামে যান। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর খুলশী কনভেনশন সেন্টারের সামনে থেকে অপর এক সিএনজিযোগে ঝাউতলাস্থ অপর এক আত্মীয়ের বাসায় যান। সেখান থেকে পুনরায় উক্ত সিএনজিযোগে ১১/৫/২৪ খ্রি. তারিখ রাত ৮. টায় আকবরশাহ্ থানাধীন তোতন হাউজিংয়ে এসে নেমে যান। সিএনজি থেকে নামার কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন, নগদ ১২,০০০ টাকা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র সমেত ট্রলিব্যাগটি সিএনজির পেছনেই ফেলে এসেছেন। উক্ত বিষয়ে তিনি আকবর শাহ্ থানায় সাধারন ডায়েরি করেন।

উক্ত ডায়েরি লিপিবদ্ধ করার পর সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মোঃ মঈনুর রহমানের তত্ত্বাবধানে আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানীর নেতৃত্বে আকবরশাহ্ থানার এসআই এইচ এম ওয়াহিদুল্লাহ, এসআই মোঃ মহসিন, এএসআই এনামুল হক, এএসআই মোঃ লাল মিয়াদের সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করা হয়। উক্ত আভিযানিক টিম ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি নম্বর শনাক্ত করেন। তারপর হ্যালো সিএমপি অ্যাপের আমার গাড়ি নিরাপদ সেবার ডেটাবেইজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন। অভিযোগপ্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যেই মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ানের গুরুত্বপূর্ণ মালামালের ট্রলিব্যাগটি উদ্ধার করেন এবং তাকে বুঝিয়ে দেওয়া হয়, শিক্ষার্থী মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ান অনেক বড়ো বিপদ থেকে বেঁচে গেলেন উল্লেখ করে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com