রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সিএনজিতে গন-ধর্ষণ প্রেমিক সহ আটক – ২

সিএনজিতে গন-ধর্ষণ প্রেমিক সহ আটক দুই জন 

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার অভিযানে সিএনজিতে গণধর্ষণ মামলার ২ জন আসামিকে আটক ও ব্যবহৃত সিএনজি উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

সিএমপি মিডিয়া সুত্রে জানা গেছ, ডবলমুরিং থানা এলাকায় সিএনজি ড্রাইভার আক্তার তার চালিত সিএনজিত করে সাগর (১৯) নামের এক ছেলে ও সাগরের বান্ধবীকে নিয়ে সাগরপাড়ে ঘুরতে যাবার কথা বলে গাড়িতে তোলে,

সিএনজির ড্রাইভার এবং
সাগর পরস্পর পূর্ব পরিচিত। এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার পরে ইপিজেড এলাকার নির্জন রাস্তায় ভিকটিমের সাথে সিএনজির মধ্যে চলন্ত অবস্থায় জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে সাগর। পরবর্তীতে ড্রাইভার আক্তার সেই নির্জন স্থানে সিএনজি থামিয়ে আসামি সাগর ও ভিকটিমকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং রাত আনুমানিক ১১ টার দিকে পুনরায় ভিকটিমকে ডবলমুরিং এলাকায় নামিয়ে দিয়ে যায়।

থানায় অভিযোগ দেওয়ার সাথে সাথে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান এর নির্দেশনায়, এডিসি (পশ্চিম) স্পিনা রানী প্রামাণিকের তত্ত্বাবধানে এবং এসি (ডবলমুরিং জোন) সব্যসাচী মজুমদারের নেতৃত্বে বিশেষ আভিযানিক টিম তৈরি করা হয়।

ডবলমুরিং থানার বিশেষ অভিযান টিম আসামির অনুসন্ধানে তৎক্ষণাৎ বের হয়, আসামিরা ঘটনার প্রেক্ষাপটে ও পুলিশের তৎপরতা টের পেয়ে রাস্তার মাঝে ডবলমুরিং এলাকার মিস্ত্রীপাড়া লাল মসজিদের পাশে সিএনজিটি রেখে পালিয়ে যায়। ডবলমুরিং থানার আভিযানিক টিম প্রথমে সিএনজিটি উদ্ধার করে। এরপর প্রথমে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামি সাগরকে ডবলমুরিং এলাকা থেকে আটক করে।

সিএনজিচালক মোঃ আক্তার তখন বন্দরটিলা এলাকায় পালিয়ে আছে মর্মে তথ্য সংগ্রহ করে টিম ডবলমুরিং বন্দরটিলা এলাকায় অভিযান পরিচালনা করে, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ভোলায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। খবর পেয়ে ডবলমুরিং থানার কয়েকটি আভিযানিক টিম বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

টিমগুলো যথাক্রমে বড়পোল, অলংকার, একে খান এবং ভাটিয়ারিতে বিভিন্ন বাসে তল্লাশি চালাতে থাকে। রাত দুইটার সময় বাসে করে পালিয়ে যাওয়ার পরিকল্পনার সময় হালিশহরের বড় পোল বাসস্ট্যান্ড থেকে আসামি মোঃ আক্তারকে আটক করে টিম ডবলমুরিং।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com