রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সিটি গেইটে ৮ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

সিএমপি’র আকবর শাহ্ থানার সিটি গেইট চেকপোস্টে তল্লাশি অভিযান ৮কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

সিটি গেইটে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে আকবর শাহ থানার পুলিশ।জানা গেছ,  সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মোঃ মঈনুর রহমানের তত্ত্বাবধানে আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানীর নেতৃত্বে আকবর শাহ্ থানার এসআই (নি.) আশহাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট-৪৪ (নৈশ) ডিউটি করাকালীন আকবরশাহ্ থানাধীন সিটি গেইট পুলিশ চেকপোস্টসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর সিডিএম ট্রাভেলস নামীয় বাস, রেজি. নং -ঢাকা মেট্রো-ব ১৫-৬৯৪৭ এর যাত্রীদের তল্লাশিকালে গত ২৯/০৪/২০২৪ ১০.২০ সময় ১টি কালো রঙের ট্রাভেল ব্যাগসহ কৌশলে বাস থেকে নেমে পালানোর সময় আসামি ইউসুফ আলী (৩৮)-কে আটক করেন। আটক পরবর্তী আসামির দেহ তল্লাশিপূর্বক তার হেফাজতে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের ভিতর নীল রঙের পলিথিনে স্কচট্যাপ দ্বারা মোড়ানো ৪ প্যাকেট গাঁজা, প্রতি প্যাকেটে ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নি.) আশহাদুল ইসলাম ২৯/৪/২৪ ১০.৪০ মিনিটে জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com