রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিও-ধারণ করে প্রতারণা চক্রের ৭ জন গ্রেফতার

বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিয়ো-ধারণ করে প্রতারণা চক্রের ০৭ সদস্য গ্রেফতার

সিএমপি মিডিয়া ঃ চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিও-ধারণ করে প্রতারণা চক্রের ৭ জনকে গ্রেফতার ও অপহৃত আরও একজন ভিকটিমকে উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানাগেছে, বাদী ডিগ্রি ২য় বর্ষের ছাত্র শ্রীকান্ত শীল (২১) অভিযোগ করেন যে, মোঃ আসিফ (২৩) নামের অভিযুক্তের সহিত ঘটনার ৩/৪ দিন পূর্বে ইমু অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একপর্যায়ে মোঃ আসিফ (২৩) বাদীকে তার সাথে দেখা করতে বলে। বাদী গত ২৫/০৪/২০২৪ রাত আনুমানিক ৮.টায়১ঐ বায়েজিদ বোস্তামী থানাধীন রূপনগর আবাসিক গেইটের সামনে গেলে অভিযুক্ত মোঃ আসিফ (২৩) বাদীকে কৌশলে রূপনগর আবাসিকের আদনান ভিলার ৩য় তলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। উক্ত স্থানে পূর্বে থেকে আরও ০৪ জন পুরুষ ও ০২ জন মহিলা উপস্থিত ছিল। বাদী বাসায় ঢুকার সাথে সাথে সকল অভিযুক্তরা বাদীকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ও নগদ ১,৪৫০/- টাকা নিয়ে নেয় এবং বাদীকে জোরপূর্বক উলঙ্গ করে অভিযুক্ত মোঃ আসিফ (২৩)-এর মোবাইল দিয়ে ভিডিয়ো ধারণ করে। তখন অভিযুক্তরা বাদীর নিকট ১,০০,০০০/- টাকা চাঁদা দাবি করে এবং তাদের দাবিকৃত চাঁদা না দিলে বাদীর উলঙ্গ ভিডিয়ো সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। বাদী তার আত্মীয়-স্বজনের নিকট টাকা চেয়ে না পেলে তখন অভিযুক্তরা বাদীকে তাদের বাসা থেকে বের করে রূপনগর আবাসিক এলাকার গেইট হতে একটি সিএনজিতে উঠিয়ে দেয়। পরবর্তীতে বাদী উক্ত ঘটনার বিষয়টি বায়েজিদ বোস্তামী থানায় জানালে বায়েজিদ বোস্তামী থানার চৌকশ অভিযানিক দল বাদীকে নিয়ে ২৬/০৪/২০২৪ খ্রি. রাত ০৯.৩০ টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রূপনগর আবাসিকের আদনান ভিলার ৩য় তলাস্থ অভিযুক্তদের ভাড়া বাসায় গিয়ে অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে কর্ণফুলী এলাকার অপর একজন ভিকটিম মোঃ আরমান (২৩)-কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৮, তাং-২৭/০৪/২০২৪ইং, ধারা- ৩২৩/৩৪৭/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০ তৎসহ পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২) রুজু করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com