শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ১০জন

চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ১০জন

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৪ পেয়েছেন ১০ জন৷

মঙ্গলবার বিকালে নন্দনকাননস্থ থিয়েটার ইন্সটিটিউটে সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন মহান মুক্তিযুদ্ধে শহীদ স্বপন চৌধুরী (মরণোত্তর),স্বাধীনতা আন্দোলনে জাহান আরা আঙ্গুর (মরণোত্তর), চিকিৎসায় ডা. মো. এখলাস উদ্দিন (মরণোত্তর)৷ ক্রীড়ায় জর্জ ম্যাকওয়া (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, সংগীতে সৈয়দ মহিউদ্দিন, শিল্প উন্নয়নে মোহাম্মদ আবদুস সালাম, সমাজসেবায় সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাংবাদিকতায় ডেইজী মউদুদ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আন্তর্জাতিকীকরণে মো. আলমগীর অপু।

স্বাধীনতা স্মারক পদক প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দেশ গড়ার কাজে সবাইকে উৎসাহ দিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাচ্ছি আমরা৷ আপনারা দেশপ্রেম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এ আমাদের প্রত্যাশা৷

“নদীর স্রোতকে যেভাবে বাধা দেয়া যায়না, ইতিহাসকে সেভাবে বাধাগ্রস্ত করা যায়না৷ বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে দিতে অনেক অপচেষ্টা হয়েছে কিন্তু সফল হয়নি৷ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ গেরিলাদের জন্য বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ বলে মনে করি৷ বঙ্গবন্ধু তার অর্জনের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন এবং থাকবেন৷”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম৷ পদকপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, ডেইজী মউদুদ। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, আবু তালেব বেলাল প্রমুখ৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com