শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন অতঃপর মৃত্যু প্রতারক প্রেমিক সহ আটক দুই জন।

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন অতঃপর মৃত্যু 
প্রতারক প্রেমিক সহ আটক দুই জন।

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম

হালি শহর থানা সুত্রে জানাগেছ, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারক প্রেমিক চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকার রহিমা আক্তার নামের ২০ বছর বয়সী এক তরুণীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যেয়ে ধর্ষণ করে। বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে নিয়ে যায় ঢাকায়।
ঢাকার যাত্রাবাড়ীতে বন্ধুর বাসায় নিয়ে দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা।

এই বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় পলাতক ওবায়দুল করিম (৩৩) ও মো. সেলিম (৪৩) কে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশ।
হালিশহর থানার মামলা নং-০৬,তারিখ-০৫/০৩/২০২৪ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৯(২)/৩০।

গ্রেফতারকৃত ওবায়দুল করিম চট্টগ্রাম জেলার পটিয়া থানায় বাড়ি ।
এবং মোঃ সেলিম সিএমপির পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। গত ২৬ জানুয়ারি তাকে বিয়ের প্রলোভন দিয়ে সেলিম পাঁচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকায় নিজের বাসায় নিয়ে যায়।
সেখানে তাকে ধর্ষণ করে সেলিম। এরপর তাকে নিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে যায় সেলিম। সেখানে পালাক্রমে কয়েকজন ওই তরুণীকে ধর্ষণ করে।

এতে ওই তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে চলে যায় জড়িতরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ১ লা মার্চ আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করালে মঙ্গলবার (৫ মার্চ) তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ওসি মোঃ কায়সার হামিদ বলেন, গতকাল ভোরে তাদের গ্রেফতার করা হয়। এবং হাসপাতাল থেকেই ওই তরুণীর মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করলে ঐদিন (মঙ্গলবার) রাতভর অভিযান চালিয়ে নগরের পাঁচলাইশ ও পটিয়ায় থেকে দুজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঘটনার মূলহোতা সেলিমও রয়েছে।

তারা দুজনই আদালতে জবানবন্দি দিয়েছে।হালি শহর থানার ওসি কায়সার হামিদ বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com