রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে বালুবোঝাই ট্রাকটরের আঘাতে নিহত-১ আহত-১

নীলফামারীতে বালুবোঝাই ট্রাকটরের আঘাতে নিহত ১ আহত ১

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর সদরে বালুবোঝাই ট্রাকটরের সাথে মোটর সাইকেল এর ধাক্কা লেগে ফারুক হোসেন(২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও মানিকুল ইসলাম (২৩) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ।

রবিবার(২১ জানুয়ারি) রাত সারে-দশটার সময় সদর উপজেলার কুন্দপুর ইউনিয়নের খড়খড়িয়া ব্রীজপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি নীলফামারী সদর উপজেলা শংগলশী ইউনিয়নের চেয়ারম্যান
পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে ফারুক হোসেন (২৪) ও আহত ব্যক্তি একই এলাকার লোকমান হোসেনের ছেলে মানিকুল
ইসলাম(২৩)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় পুলেরহাট বাজার হতে রাত সারেদশটার সময় বন্ধু মানিকুল সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে টেক্সটাইল বাজারের দিকে যাচ্ছিলেন ফারুক
হোসেন। এ সময় বিপরীত দিকহতে আসা একটি বালুবোঝাই ট্রাকটর তার পিছনে ধাক্কা
দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে।গুরুতর আহত হয় তার সাথে থাকা মানিকুল।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়েগেলে প্রাথমিক চিকিৎসা দেয়,পরে রুগীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন।

নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি)তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে ট্রাকটর নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও এ বিষয়ে একটি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com