বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

ডোমার ডিমলা-১আসনের নির্বাচনী হালচাল

ডোমার ডিমলা-১আসনের নির্বাচনী হালচাল

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামার-১আসনে ইতিমধ্যেই জমতে শুরু করেছে ভোটের জমজমাট লড়াই। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিনিয়ত হাটে, বাজারে,মাঠে, ঘাটে পথসভা ও ভোটারদের কাছে গিয়ে চালাচ্ছেন জোরে শোরে প্রচারনা। আর ভোটে জিততে ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নীলফামারী-১আসনটিতে ৭ জন
প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত(নৌকা)প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকার,জাতীয় পার্টির মনোনীত(লাঙ্গল) প্রতিক নিয়ে সেনাবাহিনীর সাবেক লেঃকর্নেল তছলিম উদ্দিন,তৃনমূল বিএনপির সোনালী (আঁশ) প্রতিক নিয়ে এ্যাড.এনকে আলম চৌঃ,বাংলাদেশ জাতীয়তা বাদী
আন্দোলনের(নোঙ্গর)প্রতিক নিয়ে জাফর ইকবাল সিদ্দিকী,জাতীয় পার্টি জেপির (বাইসাইকেল)প্রতিক নিয়ে মখদুম আজম মাশরাফি,বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রণ্ট (টেলিভিশন)প্রতিক সিরাজুল ইসলাম,স্বতন্ত
(ট্রাক) প্রতিক নিয়ে এ্যাড.ইমরান কবির চৌধুরী (জনি)প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন।

ডোমার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার
নাজমুল আলম বিপিএএ জানান এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪ জন। তারমধ্যে ডোমার উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ্য ৪ হাজার তিনশত ৯৭ জন। অপর ডিমলায় উপজেলায় ২ লক্ষ ২৪ হাজার ৬ শত ৯৭ জন। তারমধ্যে নারী ভোটার ২ লক্ষ ১২ হাজার ২৯৪ জন ও পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৭৯৬ জন,তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন। এখানকার মোট ভোটকেন্দ্র ১৫৪ টি,এরমধ্যে ডোমারে ৭০ ও ডিমলায় ৮৪ টি ভোট কেন্দ্র। এখানকার ভোটারগন মোট ৯৬৫ টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন । ভোট যুদ্ধে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
করছেন।এখন পর্যন্ত আইন শৃখলার পরিবেশ
খুব সুন্দর রয়েছে।

ভোটারগন বলছে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মুল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা প্রতিকের প্রার্থী আফতাবউদ্দিন সরকারের সাথে লাঙ্গল প্রতিকের প্রার্থী তছলিম উদ্দিনের সাথে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com