বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বন্দরটিলায় কিশোর আবদুল্লাহ (১৩) লাশ উদ্ধার: পরিবারের দাবি মুক্তিপণ না পেয়ে হত্যা

বন্দরটিলায় কিশোর আবদুল্লাহ (১৩) লাশ উদ্ধার: পরিবারের দাবি মুক্তিপণ না পেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:১৪ডিসেম্বর(চট্রগ্রাম)

নগরীর ইপিজেড থানার অতি সন্নিকটে বন্দরটিলা হামিদ আলী টেন্ডল বাড়ি রোডস্থ (বহুতল ভবনের পিছনে ড্রেন থেকে কিশোর মোঃ আবদুল্লাহ (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের সময় বস্তাভর্তিও হাত-পা বাঁধা ছিল নিহত কিশোরের।সে কাঠালিয়া গ্রামের ঝালকাঠি থানা,বরিশাল জেলার মোঃ মাহমুদ তালুকদারের বড় ছেলে বলে তার ভাইরা মোঃ আব্দুল খালেক সংবাদ মাধ্যম কে জানান।

পরিবারের সদস্যরা দাবি জানিয়ে বলেন, গতকাল বুধবার সকাল থেকে ছেলে টি নিখোঁজ হলে র‍্যাব-৭ এ অভিযোগ দায়ের করেন।
গতকাল (বুধবার)রাতে পুলিশের টিম অভিযান চালিয়ে ছেলে কে খুঁজে পাইনি বলে নিকট আত্মীয় আঃ খালেক বলেন।
সকালে ঘটনাস্থল একটি ড্রেন থেকে ছেলে টির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ফোনে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ থানা এনে মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছি।
জোর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।এছাড়া পরিবারের দাবি মুক্তিপণ দাবি করে অভিযোগ টি প্রযুক্তির সহায়তায় খতিয়ে দেখে ব্যবস্থা নিবো।

একাধিক স্থানীয় জনতা জানান, কিছু কিশোর -যুবক থানা এলাকার তালতলা থেকে ইপিজেডের ব্যাংক কলোনি রোড পর্যন্ত গ্রুপিংয়ের জন্যও এই ঘটনা ঘটে থাকতে পারে।
তবে পুরো অপরাধটি পুলিশের স্বচ্ছ তদন্ত হলে মুল ঘটনা বেরিয়ে আসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com