রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ডোমারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বিদ্যালয় কমিটির

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বিদ্যালয় কমিটির

সত্যেন্দ্র নাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বহিতে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ারও অভিযোগ করেন তারা।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যে’র স্বাক্ষরিত অভিযোগ সূত্রে বিষটি জানা যায়। আরো
জানাযায় বিদ্যালয়টিতে চলতি বছরের গত ৬ আগষ্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।ঐ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে কমিটির সদস্যদের রেজুলেশন বহিতে সুকৌশলে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। তাছাড়া গত ৬ মাসের মধ্যে সদস্যদের নিয়ে বিদ্যালয়ে কোন সভা ডাকাও হয়নি।

পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যায়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বহিতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে তালবাহানা শুরু করেন। উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বহি উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান,জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অনুলিপি দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন
বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূর্ন মিথ্যা ও বানোয়াট । তিনি আরো বলেন ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে সর্বশেষ ২৭সেপ্টেম্বর মিটিং করা হয়েছে,তাদের উপস্থিতির স্বাক্ষর আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com