সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

দশমিনা গলাচিপা ৩ টি পটুয়াখালীর ৪ টি আসনের ২৪ নৌকার প্রার্থী

দশমিনা গলাচিপা ৩ টি পটুয়াখালীর ৪ টি আসনের ২৪ নৌকার প্রার্থী

মোঃনুহু ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই- বাছাইতে পটুয়াখালী জেলার ৪ টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ৮ জনসহ বিভিন্ন দলের ২৪ জন প্রার্থী বৈধ। এ চারটি আসনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটানিং অফিসার।
গত সোমবার ৪ ডিসেম্বর বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন শেষে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তার অফিস কার্যালয়ে বৈধ ২৪ জন প্রার্থীর নাম ঘোষনা করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার খান আবির শসহানুর খান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমানসহ প্রার্থীদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বৈধ প্রার্থীরা হলেন- পটুয়াখালী-১ সদর- মির্জাগঞ্জ- দুমকি আসনে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, জাসদের কেএম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু, মুক্তিজোটের মহিউদ্দিন মামুন, আওয়ামীলীগের মোঃ আফজাল হোসেন, বিটিএফ এর মো. খলিল ও এনপিপির প্রার্থী মো. নজরুল ইসলাম। এ আসনে
ঋন খেলাপী হওয়ায় বাংলাদেশ কংগ্রেস’র নাসির উদ্দীন তালুকদার ও জাকের পার্টির মোঃ মিজানুর রহমান বাবুলের মনোনয়ন বাতিল করা হয়।
পটুয়াখালী ২ বাউফল আসনে ৬ জন বৈধ প্রার্থীরা হলেন – আওয়ামীলীগের আ.স.ম. ফিরোজ, তৃনমূল বিএনপির মাহবুবুল আলম, বিএনএফ এর মো. জোবায়ের হোসেন, জাতীয় পার্টির মো. মহসীন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী হাসীব আলম। এ আসনে ৬ জন প্রার্থীই মনোনয়ন দাখিল করেছিলেন।
পটুয়াখালী-৩ গলাচিপা- দশমিনা আসনে বৈধ ৭ জন হলেন- স্বতন্ত্র আবুল হোসেন, বিএনএফ এর এওয়াই এম কামরুল ইসলাম, আওয়ামীলীগের এস.এম শাহজাদা, তৃনমূল বিএনপির মো. ওবায়দুল ইসলাম, এনপিপির মো. ছাইফুর রহমান, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. নূরে আলম। আসনে ৭ জনই মনোনয়ন জমা দিয়েছিলেন।
পটুয়াখালী-৪ কলাপাড়া- রাঙ্গাবালী আসনে বৈধ প্রার্থী ৬ জন হলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম লিটন, জাতীয় পার্টির আঃ মন্নান হাওলাদার, বাংলাদেশ কংগ্রেস পার্টির জাহাঙ্গীর হোসাইন, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, আওয়ামীলীগের মো. মহিববুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান।
এ আসনে ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com