রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

হালিশহর থানায় ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ ০২জন আসামী গ্রেফতার।

হালিশহর থানা, সিএমপি কর্তৃক অভিযান পরিচালনা করে ৪০০(চারশত) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ ০২জন আসামী গ্রেফতার।

ডেক্স নিউজ ঃ- হালি শহর থানা

হালিশহর থানার টিম-৪২ মোঃ কায়সার হামিদ, অফিসার ইনচার্জ, হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম এর দিক-নির্দেশনায় এসআই/ মোবিনুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই/মনজুর আলম মনজুর, এএসআই/ রাজীব মিয়া, এএসআই/হেলাল উদ্দিন, সকলেই হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রামের সহায়তায় ০২/১২/২০২৩ইং তারিখ অনুমান ১৫.০০ ঘটিকার সময় হালিশহর থানাধীন শান্তিবাগ আ/এ, ৮নং রোড শামিমা কুঠির নামীয় আবু তাহেরের বিল্ডিং এর নিচ তলার ফ্ল্যটের ভিতরে অভিযান পরিচালনা করে ০৪টি নীল রংএর ড্রাম ও ০২টি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ৪০০(চার শত) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্ব আসামী আমেনা বিবি মুক্তা (৩৮) ও আবু তৈয়ব ভূট্টো (৩৮) দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় সিএমপি’র হালিশহর থানা এলাকার বাসিন্দা। আসামীদ্বয় পরষ্পর স্বামী-স্ত্রী। আসামীদ্বয়ের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রুজু আছে। বর্ণিত আসামীদ্বয় চট্টগ্রাম পারবর্ত্য জেলা রাঙ্গামাটি থেকে স্বল্প মূল্যে দেশীয় তৈরী চোলাই মদ ক্রয় করে অভিনব কৌশল অবলম্বন করে চট্টগ্রাম মহানগরীর ঘটনাস্থল এলাকায় এনে অধিক লাভে বিক্রয় করে থাকে। উক্ত ঘটনায় এসআই/ মোবিনুল ইসলাম, হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম বাদী হয়ে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী আমেনা বিবি মুক্তা (৩৮) ও আবু তৈয়ব ভূট্টো (৩৮) দ্বয়ের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে হালিশহর থানার মামলা নং-০১, তারিখ-০২/১২/২০২৩খ্রি, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) এর সারনি ২৪(গ) রুজু হয়|

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com