বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

পটুয়াখালী ১ আসনের আওয়ামীলীগের প্রার্থী এ্যাড. আফজাল হোসেনের মনোনয়ন দাখিল

পটুয়াখালী ১ আসনের আওয়ামীলীগের প্রার্থী এ্যাড. আফজাল হোসেনের মনোনয়ন দাখিল।

মোঃনুহু ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

২৯ নভেম্বর পটুয়াখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ৩০ নভেম্বর দুপুর ১১ টায় পটুয়াখালী-১ সদর- মির্জাগঞ্জ- দুমকি আসনে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এর কাছে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, অ্যাড. সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি প্রমুখ।
এর আগে মনোনয়ন দাখিল উপলক্ষে বেলা ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. কলিম উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান,
জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অ্যাড. মো. হারুন অর রশিদ, সৈয়দ বাবরসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছসসেবক লীগসহ অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা কর্মী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com