বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

ডোমারে বিজয় দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে বিজয় দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রস্তুতিমূলক ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৯ নভেম্বর) সকালের দিকে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে সভাগুলোর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
সভায় জানানো হয়,আগামী ১৪ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওইদিন সকাল ১১টায় পরিষদ চত্ত্বরে মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে সকল শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করে দিনব্যাপি নানান কর্মসূচি ঘোষনা করা হয়।এর আগে উপজেলার আইন শৃঙ্খলা ,চোরাচালান প্রতিরোধ,মাদকদ্রব্য নিরোধ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,ওসি মাহমুদ উন নবী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সহিদার রহমান মানিক,ইলিয়াছ হোসেন,গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য দেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বিজিপি, শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগন সভায় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com