রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ডোমারে ছিন্নমূল সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মৌসুমি

ডোমারে ছিন্নমূল সংগীত প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন মৌসুমি

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ছিন্নমূল সংগীত প্রতিভা
অন্বেষন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে শেষে মৌসুমি রায় তমা চ্যাম্পিয়ন হয়েছেন।সেই সাথে তুলশী চক্রবর্তী প্রথম রানার্স আপ ও প্রকাশ রায় ২য় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার(২০ নভেম্বর)রাত আটটার দিকে রাসেল মিনি স্টেডিয়ামে বর্নিল আলোক শয্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এই ব্যতিক্রমী সংগীত প্রতিযোগীতার আয়োজন করেন।

সংগীতের ফাইনাল মঞ্চে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর,বিশেষ অতিথি নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী প্রমুখ।

সংগীত প্রতিযোগীতার প্রধান পৃষ্ঠ পোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান ৩০ শে সেপ্টেম্বর ১০৬ জন
প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে প্রতিযোগীতায়
অংশগ্রহণ করেন।পর্যায় ক্রমে ১ম,২য়,৩য়,৪র্থ ও ৫ম রাউন্ড পর্যন্ত প্রতিযোগীতা করে ১০ জন
প্রতিযোগী ফাইনাল রাউন্ডে এসে সংগীত পরিবেশন করার সুযোগ পায়।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com