শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

পটুয়াখালীতে দশমিনা উপজেলায় মৌসুমী আক্তার দূলু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। 

পটুয়াখালীতে দশমিনা উপজেলায় মৌসুমী আক্তার দূলু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।

মোঃ নুহু ইসলাম পটুয়াখালী প্রতিনিধি 

মোঃ আসাদুজ্জামান সোহাগ চেয়ারম্যান এর বিরুদ্ধে দ্বিতীয়  স্ত্রীকে হত্যা করার অভিযোগের ভিত্তিতে মোল্লার হাঠ বাজারে ১৫/১১/২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেন বহরমপুরের ইউনিয়নের পাঁচ শতাধিক নারী ও পুরুষ এ সময় চেয়ারম্যান সোহাগ এর ফাঁসির দাবী জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

এলাকাবাসী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সনিয়া আক্তার, নাফিস ফুয়াদ ছেলে, মেয়ে মেহরিমা, বিপ্লব রাড়ি, সার্জেন্ট আফজাল হোসেন, সার্জেন্ট ওয়াদুদ আহাম্মদ, রিয়াজ রাড়ি বাদশা রাড়ি, আনার কলি বুলবুল, এ সময় বক্তারা বলেন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা সঠিক তদন্ত করে  এই হত্যাকারীদের ফাঁসি চাই।

এ সময় মৌসুমি আক্তার দূলুর হত্যাকারী বহরমপুর চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ ও কুখ্যাত খুনি দিপু সহ অন্যাদের বিচার ফাঁসির দাবিতে এলাকাবাসীর ও স্বজনদের কথা ও আহাজারি তে শোকের ছায়া নেমে আসে।

পটুয়াখালী নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালে মৃত মৌসুমী আক্তার দুলুর ভাই মনিরুজ্জামান বিপ্লব গত ৬ নভেম্বর মামলাটি করেন। আদালত সংশ্লিষ্ট থানাকে মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য আদেশ প্রদান করেন।

মামলায় উল্লেখ করা হয় আসামি আসাদুজ্জামান সোহাগ একজন মাদকাসক্ত ব্যক্তি। তার চাচা আব্দুল আজিজ মিয়া দশমিনা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি,ক্ষমতার প্রভাব খাটিয়ে তিন সন্তানের জননী মৌসুমী আক্তার দুলুকে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ করে। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই স্ত্রী মৌসুমীর ওপরে যৌতুকের দাবিতে অমানষিক নির্যাতন করতো।

উল্লেখ্য গত ৫ নভেম্বর দুপুরে দশমিনা উপজেলা সদরের নলখোলায় নিজের ভাড়া বাসা থেকে তার স্ত্রী মৌসুমী আক্তার দুলুর লাশ উদ্ধার করেন চেয়ারম্যান নিজেই। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মৌসুমী আক্তার দুলুকে তার স্বামী আসাদুজ্জামান সোহাগ চেয়ারম্যান নৃশংসভাবে হত্যা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com