রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ডোমারে যুবলীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে যুবলীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনতন্ত্র বহির্ভূত ভাবে বিলুপ্ত ঘোষনা করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার সকালে সোনারায় ইউনিয়নের বড়গাছা বটতলী এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিলুপ্ত ঘোষিত কমিটির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকগণ।

লিখিত বক্তব্যে সোনারায় ইউনিয়ন কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান বলেন, গত ৩০অক্টোবর বর্ধিত সভা ডেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সোনারায় ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ডোমার উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের দুই যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল ও গনেশ কুমার আগরওয়ালা উপস্থিত থেকে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। ওই বর্ধিত সভায় ওই ইউনিয়নের সাধারন সম্পাদক মনোরঞ্জন রায় জীবন চিকিৎসার জন্য দেশের বাইরে এবং সভাপতি মজিবুল রহমানসহ ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের অনুপস্থিতে গঠনতন্ত্র বহিভূত ভাবে ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত করা হয়। লিখিত বক্তব্যে তিনি আরো জানান,উপজেলা শাখার দুই যুগ্ন আহবায়কের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি ইউনিয়ন শাখার কমিটি ভেঙ্গে বির্তকিতদের দিয়ে আহবায়ক কমিটি দেওয়ার অভিযোগ রয়েছে। সভাপতি মুজিবুর রহমান গঠনতন্ত্র বহির্ভূত ভাবে বর্ধিত সভা ডেকে কমিটি বিলুপ্ত ঘোষনার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত নিয়মনুযায়ী নেতা কর্মীদের উপস্থিতিতে বর্ধিত সভার আয়োজন করার আহবান জানান।
সাধারন সম্পাদক মনোরঞ্জন রায় জীবন দেশের বাইরে থাকায়,তিনি মুঠোফোনে জানান, চিকিৎসার জন্যে ভারতে রয়েছি। একটি কমিটির সভাপতি সম্পাদকসহ ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক ছাড়া কিভাবে বর্ধিত সভা হয় তা আমার জানা নাই। আমি এর প্রতিবাদ করছি ও দ্রুত নিয়ম অনুযায়ী সভা ডাকার আহবান করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com