রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পুজা মন্ডপ পরিদর্শনে ও নিরাপত্তা নিশ্চিতে ইপিজেড থানার ওসি’র পুজা মন্ডপ পরিদর্শন।

পুজা মন্ডপ পরিদর্শনে ও নিরাপত্তা নিশ্চিতে ইপিজেড থানার ওসি’র পুজা মন্ডপ পরিদর্শন।

মোঃ শাহরিয়ার রিপনঃ চট্টগ্রাম

সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব ১৪৩০ উপলক্ষে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোছাইন পুজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতে সঙ্গীয় টিম নিয়ে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
তিনি ইপিজেড থানাধীন প্রত্যেকটি পুজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন ও নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন।
বন্দরটিলা শান্তি সংঘ পুজা উদযাপন পরিষদ থেকে শুরু করে শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, দীপিকা সংঘ, মাহাজন ঘাটা সৎ সংঘ পুজা মন্ডপ,আকমল আলী বেরীবাধ সাগর পাড় পুজা মন্ডপ, খেজুর তলা পুজা মন্ডপ পরিদর্শন করেন।
বন্দরটিলা শান্তি সংঘ পুজা উদযাপন পরিষদের সভাপতি শিবু দাশ, সাঃ সম্পাদক সুমন দাশ, অর্থ সম্পাদক সবুজ দাশ,
সৎ সংঘ পুজা উদযাপন পরিষদের আকমল আলী বেড়ীবাধ সভাপতি বাবু শিবু প্রসাদ দে সহ সকল পুজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ফুলেল শুভেচছা জানান ।

এসময়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোছাইন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এবং যে কোন প্রকারের বিশৃঙ্খলা ঠেকাতে ইপিজেড থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থায় নিয়োজিত আছে। প্রত্যেকটি পুজা মন্ডপে
চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করার আহবান জানান।
এসময়ে ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুজ্জামান সহ উপস্থিত ছিলেন,


এস আই বিল্লাল হোসেন , এস আই কামাল হোসেন,
এস আই সাজ্জাদ হোসেন, এস আই আজিজুর রহমান, এস আই শেখ তরিকুল ইসলাম, এস আই রাকিবুল আবেদীন, এস আই আকাশ আহমেদ মহসিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com