বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার, কৃষ্ণ পদ রায়

জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ১৯শে অক্টোবর

আজ ১৯ অক্টোবর, ২০২৩ নগরীর কোতোয়ালী থানাধীন জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় তিনি আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগরবাসীকে শারদ শুভেচ্ছা জানান।

পরিদর্শন কালে সিএমপি কমিশনার পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকার মোট ২৭৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। মন্ডপগুলো ঘিরে রয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত পোশাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটের পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা।

এছাড়াও সিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মন্ডপের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি মন্ডপ ঘিরেই জাতি ধর্ম নির্বিশেষে একটি সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। মন্ডপগুলোতে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে পৃথক গেইটের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক রাখা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মন্ডপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রতিবারের মত চট্টগ্রামবাসী প্রতিটি ধর্মের প্রতিটি উৎসবে যেমন অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করেন, তেমনি এবারেও একটি অসাম্প্রদায়িক চেতনা থেকে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপনে নগরবাসীর সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com