বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

চসিকের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে-মেয়র

চসিকের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে-মেয়র
ধর্ম মানুষকে উগ্রতা, হঠকারিতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে

চট্টগ্রাম-১৬ অক্টোবর’ ২০২৩খ্রি.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজ সোমবার নগরীর একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন-সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান,ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, গোলাম মোহাম্মদ জেবায়ের, হাসান মুরাদ বিপ্লব, মো. নুরুল আমিন, আবদুল বারেক, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আবদুল মান্নান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান স্বাস্থ্য কম্যকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু সহ বিভাগীয় ও শাখা প্রধানগন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শান্তি, সাম্য, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাই ইসলাম ধর্ম ও বিশ^নবী (দ.) মূল আদর্শ। তিনি বলেন, ধর্ম মানুষকে সুশৃঙ্খলিত করে। উগ্রতা, হঠকারিতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। তাই আমাদের ধর্মের মূল আদর্শকে ধারণ করে চলতে হবে।
পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ সোলায়মান আনসারী এবং মিলাদ পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com