বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রির হাটে মিষ্টিমুখ সংলগ্ন ডাক্তার সরোয়ারের বিল্ডিংয়ে অভিযান

সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রির হাটে মিষ্টিমুখ সংলগ্ন ডাক্তার সরোয়ারের বিল্ডিংয়ে অভিযান

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম বন্দর থানা

সিএমপি বন্দর থানার অভিযানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা এবং মারধর করে যৌন নিপীড়নের শিকারে পরিণত করার অপরাধে ২ জন গ্রেফতার।

সিএমপি বন্দর থানার এসআই আব্দুল্লাহ আল নোমান সংগীয় ফোর্সসহ বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রির হাটে মিষ্টিমুখ সংলগ্ন ডাক্তার সরোয়ারের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মিশকাতকে আটক করেন। এসময় ঘটনাস্থল থেকে ২ জন নারী ভিকটিমকে নারী পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা পলাতক অপর ব্যক্তিদের সহায়তায় সংঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজশে বর্ণিত উদ্ধারকৃত ভিকটিমদের ঘটনাস্থলে আটক রেখে ভিকটিমদের অসহায়ত্ব ও আর্থসামাজিক দুরাবস্থার সুযোগ নিয়ে যৌনকর্মী হিসেবে নিয়োজিত করে অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে ভিকটিমদেরকে ইচ্ছার বিরুদ্ধে খদ্দেরদের নিকট পাঠানো এবং মারধর করে যৌন নিপীড়নের শিকারে পরিণত করেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com