রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চোরাই অটো চার্জারের মালামালসহ সংঘবদ্ধ ৫ চোর গ্রেফতার

ডোমারে চোরাই অটো চার্জারের মালামালসহ সংঘবদ্ধ ৫ চোর গ্রেফতার

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে চোরাই কৃত চার্জার অটোভ্যানের মালামাল-সহ সংঘবদ্ধ পাঁচ চোরকে গ্রেফতার করেছে ডোমার থানার পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে গ্রেফতার কৃত চোরদের জেলা কারাগারে পাঠানো হয় বলে ডোমার থানা তদন্ত অফিসার ইনচার্জ মাসুদ করিম নিশ্চিত করেন।

এর পূর্বে পহেলা অক্টোবর রাতে হরিনচড়া ইউনিয়নের শুধির চন্দ্র রায়ের বাড়ি থেকে একটি মিথিলা অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়।পরের দিন(২ অক্টোবর)রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শুধির।

থানা সুত্রে জানাযায় অভিযোগে ভিত্তিতে (৫ই
অক্টোবর) রাতের দিকে ধরনীগঞ্জ বাজারে এসআই মোহাম্মদ রেজানুর রহমান এর নেতৃত্বে তার সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হংসরাজ বাবুপাড়া এলাকার নীলচন
রায় এর ছেলে কেশব চন্দ্র রায়(৩০) কে গ্রেফতার করেন।তার স্বীকার উক্তিতে
সোনারায় ইউনিয়নের ডুগডুগী বরগাছা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হেলান উদ্দিন (৩৩),উত্তর চওড়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম(২৮),তরনীবাড়ি পুকুর পাড়া এলাকার মোঃ শাহ্ আলম এর ছেলে মোঃ হাফিজুল ইসলাম(৩০) ও তরনিবাড়ী মাদ্রাসা পাড়া এলাকার ফজর আলীর ছেলে রাশেদ খান মিলন(৩৩) গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া হাফিজুল ইসলাম ও রাশেদ খান মিলনের কাজ থেকে চোরাই কৃত অটো চার্জার ভ্যান গাড়িটির মালামাল উদ্ধার করা হয়।

ডোমার থানা তদন্ত অফিসার ইনচার্জ মাসুদ করিম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন গ্রফতার কৃত ৫ জনই চোর চক্রের সক্রিয় সদস্য তারা কেউ চুরি করে,কেউ মালা বিক্রির করে। শুক্রবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com