মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

নীলফামারীতে মসজিদে ভেতরে সন্ত্রাসী হামলা ভুঁড়ি বেরহয়ে গেল মুসল্লির

নীলফামারীতে মসজিদে ভেতরে সন্ত্রাসী হামলা ভুরি বেরহয়ে গেল মুসল্লির

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলায় মসজিদের ভেতরে তরিকুল ইসলাম নামে (৬০) এক মুসল্লীর সন্ত্রাসী হামলায় ভুরি বের হয়ে গিয়েছে।

শনিবার(৩০ সেপ্টেম্বর)জোহরের নামাজের পর সদর উপজেলা পুকুরপাড়া মসজিদের ভেতর এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত তরিকুল ইসলাম জেলা শহর জুম্মাপাড়া এলাকার মৃত সৈয়দ ইবাদত ইসলামের ছেলে।

নীলফামারী আধুনিক হাসপাতালের ডা. তরিকুলের অবস্থা আশংকা জনক দেখে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম যানান এ ঘটনায় জুম্মাপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও স্বজল (২০)নামে দুইজন কে গ্রেফতার করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান মসজিদের ইমাম মওলানা আবু তালহা ও মোয়াজ্জেম সাব্বির
রহমান এর দুইপক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার জোহরের নামাজের পর মসজিদের ভেতরে মুসল্লী তরিকুল কে আটক করে তর্কে জরান আলমগীর হোসেন। এ সময় আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর ধারালো অস্ত্রদিয়ে তরিকুলের পেটে আঘাত করলে তার ভুরি বেরিয়ে আসে। এ সময় তরিকুলকে বাঁচাতে এগিয়ে আসলে জাহাঙ্গীরের ছেলে স্বজলের হাতের ছোরার আঘাতে মারাত্মক ভাবে আহত হন নুরনবী দুলু (৫০)। তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইমরুল আবেদীন ঘটনা স্থল পরিদর্শন করেন।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ
তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুই জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া আলমগীর কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com