বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডিমলায় মা ও ছেলের মাদক ব্যবসা পুলিশের জালে ধরা

ডিমলায় মা ও ছেলের মাদক ব্যবসা পুলিশ জালে ধরা

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ফেন্সিডিলসহ মোছাঃকাজলী আক্তার (৫৫)ও কাজল ইসলাম (৩০)নামে দুই মাদক কারবারি কে (তারা একে অপরের আপন মা ও ছেলে) আটক করেছে ডিমলা থানার পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমানে নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে (৩৬) বোতল ফেন্সিডিলসহ উপজেলার ডাংগারহাট ঠাকুরগঞ্জ নামক স্থান হতে কাজলী আক্তার ও তারই ছেলে কাজল ইসলাম কে গ্রেফতার পুলিশ।

বুধবার ২৭ সেপ্টেম্বর রাতের দিকে উপজেলার ডাংগারহাট ঠাকুরগঞ্জ হোসেনের বাড়ি নামক
স্থান থেকে বিশেষ অভিযানে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতার কৃতরা হলেন ঠাকুরগঞ্জ পিয়াজি পাড়া এলাকার হাফিজার রহমানের স্ত্রী কাজলী আক্তার ও তারই ছেলে কাজল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দানকারী এস আই উৎপল চন্দ্র জানান গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা জানতে পারি হোসেন বাড়ি নামক স্থানে ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে। আমরা ফোর্স নিয়ে তাৎক্ষনিক সেখানে গিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয় এবং ঘটনা স্থলেই ফেন্সিডিল গুলো জব্দ করা হয়।

আটক কৃত মাদক কারবারির নামে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)সারনীর ১৪ খ/ ৪১ ধারায় ডিমলা থানায় একটি মামলা রজু করা হয়। যার মামলা নং-২৮।

গ্রেফতার কৃতদের বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা) বলেন মাদক মুক্ত শহর গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com