রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ছিনতাইকারী চক্রের মূলহোতা সহ ৩ সদস্য দেশীয় এলজি ও অস্ত্রসহ আটক

“চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগ কর্তৃক বাসে ছিনতাইকারী চক্রের মূলহোতা সহ ৩ সদস্য দেশীয় এলজি ও অস্ত্রসহ আটক”

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব শেখ সাব্বির হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রুহুল আমিন এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৯/২০২৩ ইং তারিখ ০২:০৫ ঘটিকার সময় সিএমপি হালিশহর থানাধীন আব্বাস পাড়া টোলরোডস্থ পাকা ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ০১। মোঃ রকি (২৮), সাং- মতিঝর্ণা ৫নং গলি, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে থানা- হালিশহর ০২। মোঃ সুজন (২৭), সাং- রঘুরামপুর, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে- আব্বাসপাড়া, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম, ০৩। মোঃ ভাবন প্রঃ রিপন (২১), সাং- বার কোয়ার্টার্স, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রামদের ধৃত করা হয়। গ্রেফতার কালে তাদের হেফাজতে থাকা ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ০১(এক)টি দেশীয় তৈরী একনালা বন্দুক (আগ্নেয়াস্ত্র), ০২(দুই)টি কার্তুজ, ১(এক)টি ধারালো ছোরা (কথিত চাপাতি), ০১(এক)টি কিরিছ, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ডাকাত দলের সাথে থাকা অন্যান্য আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ডাকাত দলের সদস্যরা জানায় তারা সহ তাদের সাথে থাকা অন্যান্য পলাতক সদ্যসরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মতে টোল রোড দিয়ে যাতায়াত করা বিভিন্ন গাড়ী’কে টাগের্ট করিয়া গাড়ীর মালামাল ও গাড়ীর যাত্রীদের মূল্যবান মালামাল ডাকাতি করেয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হয়েছিল। আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও সমবেত হওয়ার অপরাধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারাসহ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় পৃথক এজাহার দাখিল করা হয়েছে। ধৃত আসামীদের আরও জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তাহারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কে ও রুটের বাসের যাত্রীদের মূল্যবান মালামাল ডাকাতি করে আসছিল। আসামীদের বিরুদ্ধে সিএমপি হালিশহর থানার মামলা নং- ১৭, তাং- ১৭/০৯/২০২৩খ্রিঃ, পেনাল কোড ৩৯৯/৪০২পেলাড কোড এবং মামলা নং-১৮, তাং- ১৭/০৯/২০২৩খ্রিঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে সিএমপি সহ সমগ্র দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, মাদক ও ডাকাতির প্রস্তুতি সহ ১১ টি মামলা বিভিন্ন সময় রুজুকৃত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com