মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা বন্দর জোন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়

আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা
বন্দর জোন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়….

ক্রীড়া প্রতিবেদক হোসেন বাবলা :১১সেপ্টেম্বর

বন্দর নগরীর চট্রগ্রামে থানা শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায়‌ ৩৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী”দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

নক আউট পর্বে মাহামুদুন্নবী স্কুলের বিপক্ষে (ওয়াকওভার) জয়ী,পতেংগা উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে, সেমি-ফাইনালে নিমতলা উচ্চ বিদ্যালয় এবং ফাইনালে ইষ্টান রিফাইনারি মডেল হাইস্কুল কে চৌকস খেলোয়াড় আতিকুর রহমানের দেয়া একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এই অর্জেনের ফলে অপরাজিত থেকে জেলা পর্যায়ে খেলার টিকেট পেয়েছে দলনেতা আরমানের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম।
টিমের কিপার আব্দুর নূর, মিড ফিল্ডার রাহাত হাসান ও রাকিবের অসাধারণ ক্রীড়া‌ নৈপুণ্যে টিমের সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার।
এটিমের পরিশ্রমী সিনিয়র শিক্ষক সুভাশিষ নন্দীর নেতৃত্বে ও ট্রেইনার আমীর হোসেনের প্রশিক্ষণে সত্যিকার ফুটবল শৈল্পিক দেখিয়ে চলেছে তালতলার টিম টি।
তাদের সাফল্যের পিছনে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল ও পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক গোলাম মহিউদ্দিন, রিদওয়ানুল বারী,মোঃ ইলিয়াস আলী, ওসমান গনি,মুনিরুল আনোয়ার, হামিদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ী ফুটবল টিম কে সর্বদা সাহস যুগিয়েছে।
তবে তাদের নেপথ্যে একজন নিরালস পরিশ্রমী ক্রীড়া সংগঠক এই টিম গঠনে স্কুল ফুটবলের উদ্দীপকও বটে!
সব ছাড়িয়ে বহু বছর পর বর্তমান ইপিজেড থানাধীন (বন্দর জোন) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় সেরা কৃতিত্ব অর্জন পুরো এলাকাবাসী সম্মানিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com