বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

৩ বস্তা ডেক্সট্রোস এনিহাইড্রোজ, ২ বান্ডেল রেক্সিন ও চুরির কাজে ব্যবহৃত কাটার সহ ৪জন গ্রেফতার”

৩ বস্তা ডেক্সট্রোস এনিহাইড্রোজ, ২ বান্ডেল রেক্সিন ও চুরির কাজে ব্যবহৃত কাটার সহ ৪জন গ্রেফতার”

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

“ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের টিম নং-৩৪ (উত্তর) কর্তৃক চোরাই ২ টন Phase Conductor তার, ৩ বস্তা ডেক্সট্রোস এনিহাইড্রোজ, ২ বান্ডেল রেক্সিন ও চুরির কাজে ব্যবহৃত কাটার সহ ৪জন গ্রেফতার”

উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর/দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো: মোস্তফা কামাল এর সার্বিক দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম নং-৩৪ এর সদস্যরা পুলিশ পরিদর্শক মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪/০৮/২০২৩ইং দুপুর ১২.৩০ ঘটিকা হইতে দুপুর ০৩.৩০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ডি.টি রোডস্থ শিউলি পেট্রোল পাম্পের সামনে ফাঁকা রাস্তার উপর এবং তৎসংলগ্ন হানিমুন টাওয়ার এর ২য় তলার ভিতর অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ২ টন Phase Conductor তার, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সহ বিভিন্ন চোরাই মাল উদ্ধারপূর্বক ১) মোঃ আব্দুল মালেক প্রকাশ সুমন (২৪), ২) মোহাম্মদ জাহেদ (৩৩), ৩) মোঃ মিজানুর রহমান (৩৩), ৪) মোহাম্মদ রানা শিকদার (৩০) ‘গণকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীরা জানায় যে তারা পলাতক আসামিদের সহায়তায়
ট্রাক হতে Phase Conductor তার চুরি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করিতেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায় । ধৃত আসামীরা আরো স্বীকার করে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ও গাড়ি থেকে বিভিন্ন ধরনের মালামাল চুরি করে পরবর্তীতে বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রাখে।
উক্ত ঘটনা সংক্রান্ত গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং- ২২ তারিখ-২৫/০৮/২০২৩ইং, ধারা-৪০৭/৩৭৯/৪১১/৪১৩/৩৪ (পেনাল কোড) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com