মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

ডোমারে মাদ্রাসা শিক্ষকের কান্ড

ডোমারে মাদ্রাসা শিক্ষকের কান্ড

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে শ্লীলতাহানির অভিযোগে নূর আলম (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষক কে আটক করে পুলিশের হাতে দিল জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে মাদ্রাসা শিক্ষকে তুলে দেন।

বৃহস্পতিবার(৩ ই আগষ্ট ) সকালে চিকনমাটি আলহেরা নুরানী একাডেমি মাদ্রাসায় ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা মাদ্রাসা শিক্ষক নূর আলম কে আটক করে পুলিশের
হাতে সোপর্দ করে।
আটক কৃত মাদ্রাসা শিক্ষক নুর আলম উপজেলার চিকনমাটি গ্রামের মৃত সাইদ আলীর ছেলে বলে জানাযায়। তিনি আলহেরা নুরানী একাডেমি মাদ্রাসার একজন শিক্ষক।

পুলিশ ও মামলা সুত্রে জানাযায় গেল ১ পহেলা আগষ্ট ছাত্রীটি মাদ্রাসা যেতে অস্বীকৃতি জানায়। তার মা কেন মাদ্রাসা যাবেনা? জানতে চাইলে ছাত্রীটি তার মাকে জানায় নূর আলম হুজুর ক্লাসে সবাইকে চোঁখ বন্ধ করে পড়া মুখস্থ করতে বলে। চোখ বন্ধ করা অবস্থায় পড়া মুখস্থ করার সময়ে শিক্ষক নিজ যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য ওই ছাত্রীর
বুকে হাতদিয়ে চাপাচাপি করেন।এর পূর্বে গত ৩০ শে জুলাই যোহরের নামাজ আদায় করার জন্য সব ছাত্রীকে যেতে দিলও ঐ ছাত্রীকে রুম অপরিষ্কারের কথা বলে অন্য একটি রুম পরিষ্কার করতে বলে।
এই সময়ে শিক্ষক নুর আলম সেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীর শ্বরিরে হাতাহাতি করে। এ ঘটনায় ছাত্রীটি কান্নাকাটি করলে ভয় দেখিয়ে কাউকে না বলার হুমকি প্রদান করেন শিক্ষক নুর আলম।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগের ভিত্তিতে আসামি কে আটক করা হয়েছে। পরে ছাত্রীটির মা নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, সেই মামলায় মাদ্রাসা শিক্ষক নূর আলম কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো
হয়েছে। যার মামলা নং ৯/২০২৩ ইং।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com