শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ যোগ্য নাগরিক গড়ে: মেয়র

সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ যোগ্য নাগরিক গড়ে: মেয়র

চট্টগ্রাম-২২ জুলাই’২০২৩খ্রি.

একাডেমিক পড়াশোনার পাশাপশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ মেধা বিকাশে ও যোগ্য নাগরিক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটিমেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সংস্কৃতি ও ক্রীড়াচর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায়। শিক্ষার্থীরা কেবল পড়লে হবেনা, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ। এজন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা। কারণ, সংস্কৃতিচর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। আমাদের প্রত্যাশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা সংস্কৃতিবান মানুষদের নেতৃত্বে আরো বেগবান হবে বলে। বঙ্গবন্ধুর ক্ষুদামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।”

ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাইতো ভবিষ্যতে বিভিন্নভাবে নেতৃত্ব দিবে, তাই ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে।

অনুষ্ঠানে মেয়র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনু্ষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, কফিল উদ্দিন, হুমায়ুন কবীর, গোলাম ফোরকান, মো. হোসেন, মো. আলমগীর, ডা. সেলিম, আবেদুর রহমান কচিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com