সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

কৃষকের সোনালী আঁশে সোনালী স্বপ্ন

কৃষকের সোনালী আঁশে সোনালী স্বপ্ন

সত্যেন্দ্রনাথ রায় নীলফামারী

এক সময়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ খ্যাত পাট চাষে আবারো সোনালী স্বপ্ন দেখছেন নীলফামারীর কৃষক।

চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, প্রয়োজনীয় বৃষ্টিপাত এবং সময়মত পরিচর্যার কারনে পাট চাষ ভালো হওয়ায় এবার লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এখানকার কৃষকরা ।

ইতিমধ্যে পাট কেটে কেটে স্তুুপ করে রাখার প্রাথমিক পর্য়ায়ের কাজ শুরু করেছেন কৃষকেরা । সময়মত জাগ দিয়ে আঁশ ছাড়িয়ে বাজারে বিক্রি করতে পারলেই লাভবান হওয়ার আশা তাদের ।সে কারনেই সকাল থেকে বিকেল পর্যন্ত বিরামহীন ভাবে এ কাজে অক্লান্ত পরিশ্রম করছেন তারা।

কথা হলে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক মো শফিকুল ইসলাম বলেন আমি ২৪ শতক জমিতে দেশী জাতের পাট লাগিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবারে পাট ভালো হয়েছে। আশা করছি লাভবান হবো।

পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী গ্রামের কৃষক নরেশ চন্দ্র রায় জানান পাট চাষে খরচ খুব কম। হামাক তো সরকার সার ও পাট বীজ আবাদ করির দিছে,করছ তাছাড়া চাষের জন্য এবারে আবহাওয়া ভালো।মোটা লম্বা পাটগাছ হয়েছে। আঁশ ছাড়িয়া শুকিয়া বিক্রি করিতে পারিলে হয়া গেল। আশা করছি ভালো লাভ হবে।

ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে কৃষক জগদীশ চন্দ্র ও প্রদীপ চন্দ্র রায় বলেন, এবারে ২একরের বেশী পাট লাগানো হয়েছে পাটও ভালো হয়েছে। এরই মধ্যে লোকজন নিয়ে পাট কেটে স্তুপ করে রাখছি। পাতা ঝরে গেলে জাগ দিয়ে আঁশ ছাড়িয়ে শুকিয়ে নিয়ে বিক্রি করতে পারব।

কৃষি বিভাগের তথ্যমতে, এবারে জেলায় ৬ হাজার ৬ শত ১১ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।তবে এরই মধ্যে ৪৫% পাট কৃষক কর্তন করে পানিতে জাগি ও কেউ কেউ ঘরে তুলে ফেলেছে।নীলফামারী জেলা কৃষি বিভাগের উপপরিচালক (ডিডি) আবু বক্কর সিদ্দিক ড.এস এম সাইফুল ইসলাম আরো বলেন পাটচাষে আমরা কৃষকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। তাছাড়া ও এবারে পাটের লক্ষ্য মাত্রা ছারিয়ে যাবে বলে আসাবাদ ব্যক্ত করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com