রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বাসে দস্যুতার ঘটনার মূল হোতাসহ গ্রেফতার ৫ জন

সিএমপি খুলশী থানার অভিযানে আক্তারুজ্জামান ফ্লাইওভারে বাসে সংঘটিত দস্যুতার ঘটনার মূল হোতাসহ গ্রেফতার ৫ জন, লুন্ঠিত মালামালসহ ঘটনায় ব্যবহৃত বাস উদ্বার।

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন বালিগাঁও কাঠপট্টি বাজারের মেসার্স মুজিবুর রহমান টিম্বার ট্রেডার্স নামক দোকানের মালিক বিশিষ্ঠ কাঠ ব্যবসায়ী মোঃ পারভেজ খাঁন চট্টগ্রাম বন্দর থেকে কাঠ ক্রয় করার উদ্দেশ্যে গত ০৯ জুলাই, ২০২৩ খ্রিঃ জিইসি মোড়ে বাস থেকে নেমে ভোর অনুমান ০৪:১৫ ঘটিকার সময় নগরীর চকবাজার থানাধীন জিইসি মোড়স্থ ব্যাংক এশিয়ার সামনে থেকে চট্টগ্রাম বন্দর যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত নাম্বারের একটি বাসে উঠেন। ওয়াসা মোড়ে দক্ষিণ পার্শ্বে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে ফ্ল্যাইওভারের কাজ চলমান থাকায় বাসটি ডান পাশের রোড দিয়ে লালখান বাজার ইস্পাহানী মোড়স্থ জিইসি গামী আক্তারুজ্জামান ফ্লাইওভারে উঠে অজ্ঞাতনামা হেলপার বাসের গেইট বন্ধ করে দেয় এবং সাথে সাথে বাসে যাত্রী ছদ্দবেশে বসে থাকা অজ্ঞাতনামা বিবাদিরা তাকে এলোপাথাড়ি মারধরসহ ছোরা দ্বারা আঘাত করে তার পকেটে থাকা ০১টি মানিব্যাগ ছিনিয়ে নেয়, যাতে নগদ ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা ছিল, তার প্যান্টের বাম পকেটে থাকা Oppo ব্র্যান্ডের ০১টি মোবাইল ফোন, ০১টি টাইটান মডেলের হাত ঘড়ি এবং তার সাইট ব্যাগে থাকা ব্যবহৃত কাপড়-চোপড় জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ফ্ল্যাইওভারের উপর তাকে লাথি দিয়ে গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায়।

ঘটনা সংক্রান্তে সিএমপি খুলশী থানায় লিখিত এজাহার প্রাপ্তির পর খুলশী থানার এসআই (নিঃ) মোঃ নুরুল আবছার, এসআই (নিঃ) আবু হাসনাত মিশু, এএসআই (নিঃ) মোঃ আশরাফুল এবং এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিমের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল নগরীর বিভিন্ন জায়গায় প্রায় ৭৭টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় ও সিএন্ডবি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দস্যুতার ঘটনার মূল হোতা মোঃ আজিমসহ মোঃ সাজ্জাদ হোসেন আজাদ, মোঃ নিশাদ, মোঃ মুন্না ও সাইফুল ইসলাম নাঈমকে গ্রেফতার করেন।

আটককৃতদের দখল থেকে উক্ত ঘটনায় ব্যবহৃত বাস যাহার রেজিষ্ট্রেশন নং-চট্টমেট্রো-জ-১১-২০২১, বাদির ছিনতাই হওয়া কালো রংয়ের মানিব্যাগ, জামাকাপড় এবং নগদ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com