বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নাটক সাজিয়ে মারামারি ৯ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই,,, উদ্ধারে সিএমপি

নাটক সাজিয়ে মারামারি ৯ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই,,, উদ্ধারে সিএমপি

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জুবলি রোড এলাকায় দিনদুপুরে মারধরের নাটক সাজিয়ে কর্মচারীদের কাছ থেকে ব্যবসায়ীর ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা উদ্ধার সহ এর সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সফল একটি অভিযান করতে পেরে সিএমপি’র দক্ষিণের উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপকমিশনার সহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মুখে ছিল সফলতার হাসি।

সোমবার (১০ জুলাই) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পর মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে দামপাড়ায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান। এ সময় সফলতা অর্জন করতে পেরে সিএমপি’র সকলেই হাস্যজ্জ্বল দেখা গেছে।

জানা গেছে, মোবাইল বিক্রির ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন এক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা মোরশেদ আলম ও ত্রিদিব বড়ুয়া। অদূর থেকে তাঁদের গতিবিধি লক্ষ্য রাখছিল ডাকাত চক্রের ৭-৮ জন সদস্য। পরিকল্পনা অনুযায়ী দুই কর্মকর্তা ব্যাংকের কাছাকাছি আসতেই ডাকাতদের একজন পেছন দিক থেকে এসে মোরশেদকে ধাক্কা দেন। সেটি দেখে ত্রিদিব প্রতিবাদ করতেই ডাকাতদের কয়েকজন এসে তাঁকে ছোরার ভয় দেখান। আর পাঁচজন মোরশেদকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করতে করতে এক পর্যায়ে কাঁধে থাকা টাকার ব্যাগটা নিয়ে দৌড় দেন।

আরো জানা গেছে, গেল ৯ জুলাই এই ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর জুবলি রোড এলাকায়। টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত নগদ ৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. একরামুল আলম (৩৩), সাহেদ হোসেন মনা (২৪), মো. ইয়াছিন (২৪) ও রবিউল হোসেন।

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তফিজুর রহমান বলেন, মারামারির নাটক সাজিয়ে সুকৌশলে ব্যবসায়ীর ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে ডাকাত চক্রের ৭-৮ জন সদস্য। নুর এন্টারপ্রাইজের নামক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ব্যাংকে টাকা জমা দিতে গেলে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মামলা হলে কোতোয়ালী থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুল আসামি একরামসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতির বিভিন্ন মামলা রয়েছে।

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান আরো জানান, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com