বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

নূর নগর হাউজিং ও কর্ণফুলী মইজ্জারটেক গরুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার ।

নগরীর চাঁন্দগাঁও থানাধীন নূর নগর হাউজিং ও কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক গরুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার মহোদয়।

সিএমপি মিডিয়া ঃ-

আজ ২৬ জুন, ২০২৩ খ্রিঃ চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানাধীন নূর নগর হাউজিং ও কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক গরুর হাট পরিদর্শন করেছেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়

পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, জালটাকা শনাক্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাছাড়া রাস্তার আশপাশে গড়ে উঠা কয়েকটা গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে। যেখানে গরুর বাজার ইজারা দেওয়া হয়েছে তার বাইরে বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে। নগরীর সব গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দ্বারা সার্বক্ষিক তদারকি করা হচ্ছে।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; মহোদয়সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com