বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

সিএমপি খুলশী থানার অভিযানে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

সিএমপি খুলশী থানার অভিযানে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

গত ৩০/০১/২০০৬ খ্রিঃ অজ্ঞাতনামা ৭/৮ জন মুখোশধারী ডাকাত খুলশী থানাধীন লালখান বাজার বাঘঘোনার মোড়ে বাদির বাড়িতে ডাকাতি করে নগদ ১,৩৫,০০০/= টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, ০২টি মোবাইল সেট এবং ০১টি ডিজিটাল ক্যামেরা লুন্ঠন করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতের বিরুদ্ধে সিএমপি খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে সিএমপি খুলশী থানার তৎকালীন এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম মামলার তদন্ত শেষে আসামী শামীম প্রঃ বিহারী শামীম প্রঃ বিহারী গুড্ডুসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন।

বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালত, চট্টগ্রাম এর বিচারক জনাব মোঃ কামাল হোসেন সিকদার গত ২৮/০২/২০২৩ খ্রিঃ আসামী শামীম প্রঃ বিহারী শামীম প্রঃ বিহারী গুড্ডুসহ তার সহযোগীদের দোষী সাব্যস্থ করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম প্রদান করতঃ পলাতক আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।

উক্ত সাজা পরোয়ানা থানায় গৃহীত হওয়ার পর খুলশী থানার এসআই (নিঃ) খাজা এনাম এলাহী, এসআই (নিঃ) আবু হাসনাত মিশু, এএসআই (নিঃ) সোহেল আহমেদ, এএসআই (নিঃ) রাজীব দে, এএসআই(নিঃ) মোঃ জহির উদ্দিন ০৭/০৬/২০২৩ খ্রিঃ নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী শামীম প্রঃ বিহারী শামীম প্রঃ বিহারী গুড্ডু’কে গ্রেফতার করেন।

আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে আরো ০৩টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com