রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পৌর কাউন্সিলরদের সংবাদ সম্মেলন সার চুরি ধরিয়ে দেওয়ায় দুই কাউন্সিলরকে হত্যার হুমকি

পৌর কাউন্সিলরদের সংবাদ সম্মেলন
সার চুরি ধরিয়ে দেওয়ায় দুই কাউন্সিলরকে হত্যার হুমকি

মোঃ রবিউল ইসলাম বিশ্বাস (যশোর)

যশোরের অভয়নগরে ট্রাকসহ চোরাই সার ধরিয়ে দেওয়ায় নওয়াপাড়া পৌরসভার দুই কাউন্সিলরকে হত্যার হুমকিসহ অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেবাচার্য্য রায় ওরফে দেবা নামে চোর চক্রের এক হোতা। অপ্রপচার ও হত্যার হুমকির প্রতিবাদে সার চুরিসহ একাধিক মামলার আসামি দেবার বিরদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে করা হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিপুল শেখ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল ইসলাম ওরফে রেজা ফারাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে কাউন্সিলর বিপুল শেখ বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা দুই কাউন্সিলর ও উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে দেবাচার্য্য রায় ওরফে দেবা রাজঘাট মাইলপোস্ট নামক স্থানে নাহার ঘাটের ঘাট সর্দার হিসেবে কাজ করে আসছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলতি বছরের ১৬ এপ্রিল থেকে নাহার ঘাটে আকিজ গ্রুপের সকল কর্মকা- কম্পানি থেকে বন্ধ রাখার ঘোষণা করে। বন্ধ ঘোষণার দুই দিন পর ঘাটে স্তুপ করে রাখা আকিজ গ্রুপের আমদানী করা পাঁচশ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) সরকারি ডিএপি সার ইফতারের পূর্বে একটি ট্রাকে (ঢাকা মোট্রো ট-১৪-৫২৮০) লোড করে দেবাচার্য্য রায় ও তার ভাড়া করা কিছু শ্রমিক। বিষয়টি জানার পর আমরা দুই কাউন্সিলর সারবোঝাই ট্রাকসহ দেবাকে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করি। এ ঘটনায় আকিজ গ্রুপের পক্ষ থেকে দেবাচার্য্য রায় ওরফে দেবা ট্রাক চালকের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে আদালতের কর্তৃক জামিনে বেরিয়ে এসে দেবা আমাদের দুই কাউন্সিলরের বিরুদ্ধে নাহার ঘাট সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা-বানোয়াট অপপ্রচার চালাতে শুরু করে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমানে সে আমাকে ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রেজা ফারাজীকে হত্যার হুমকিও দিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইতোপূর্বে আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় দেবার বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশিত হয়েছে। যার মধ্যে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডলের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা আদায়, অভয়নগর ট্রান্সপোর্টের মালিক আলহাজ্ব নাজমুল হোসেন খোকনের সার চুরি, সন্ত্রাসী কর্মকা-ে মারপিটের ঘটনা ও নাহার ঘাটে কর্মরত শ্রমিকদের ৫ থেকে ৬ লাখ টাকা আত্মসাত। এছাড়া একটি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেবাচার্য্য রায়কে উক্ত ঘাট থেকে বহিস্কার করাসহ তার দায়ের করা সকল লিখিত অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারভীর হোসেন তানু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম ওরফে রেজা ফারাজী, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশেদা খানম লিপি, রোকেয়া বেগম, শিরিনা খাতুন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com