বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

জাতীয় কবিতা মঞ্চ” এর সেরা সম্মাননা পেলেন সোনালী সন্দ্বীপ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি এম. এ. হাশেম আকাশ।

জাতীয় কবিতা মঞ্চ” এর সেরা সম্মাননা পেলেন সোনালী সন্দ্বীপ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি এম. এ. হাশেম আকাশ।

ডেক্স নিউজ ঃ-

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৫ মে (বৃহস্পতিবার) “জাতীয় কবিতা মঞ্চ” এর ব্যবস্থাপনায় “ইন্টারন্যাশনাল নজরুল পোয়েট্রি ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুন বাগিচা, ঢাকায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সম্পাদক, গবেষক ও বহুভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী।
*
‘আন্তর্জাতিক নজরুল পোয়েট্রি ফেস্টিভ্যাল’ এ ভারত, রাশিয়া, নেপাল, ইরান, অস্ট্রেলিয়া সহ প্রায় ২২ টি দেশের বরেণ্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। উপস্থিত কবি, লেখকগণের অনেকেই নজরুলের কবিতা গান, ও কাব্যিক জীবন নিয়ে মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন।
*
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি বেগম চেমন আরা তৈয়ব, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী, অতিরিক্ত সচিব কবি মফিজউদ্দিন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিমুল গনি, জাগ্রত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিহাব রিফাত আলম, বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মোঃ আবু তাহের সহ দেশ-বিদেশের বরেণ্য কবি সাহিত্যিকগণ।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইরান এম্বাসির কাউন্সিলর সাঈদ রেজা মীর মোহাম্মদী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানিয়ান কবি প্রফেসর মাজীদ বায়ান, রাশিয়ান কবি Vecina sofia, নেপালী কবি ভাজ কুমার ধামালা, বাংলাদেশের খ্যাতিমান আবৃত্তি শিল্পী টিটু মুন্সি, ভারতীয় আবৃত্তি শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক সুমন মুখোপাধ্যায় সহ দেশ-বিদেশের প্রায় সাত শতাধিক বরেণ্য কবি সাহিত্যিকগণ। সকাল আটটায় কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে রাত দশটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কবি ও সংগঠক শামসুল হক বাবুল।
*
মনোমুগ্ধকর পরিবেশনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ২০২১ সাল থেকে ২০২৩ পর্যন্ত সময়ে যে সকল দেশ-বিদেশের কবি-সাহিত্যিক তাদের স্বরচিত বই প্রকাশ করেছেন তন্মধ্যে প্রায় আটশত বই ও অসংখ্য কবিতা জাতীয় কবিতা মঞ্চ ‘র কর্তৃপক্ষের কাছে জমা পড়ে। কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত কবি লেখকদের “সেরা পুস্তক সম্মাননা ২০২৩” (ব্যাগ, সনদ ও মেডেল) প্রদান করা হয়। এতে “সোনালী সন্দ্বীপ” পত্রিকার সাহিত্য সম্পাদক, বীর চট্টলার প্রতিশ্রুতিশীল কবি, প্রাবন্ধিক ও সংগঠক এম এ হাশেম আকাশ তাঁর লিখিত “তেলসমাতি” কবিতাটির জন্য এ সম্মাননা লাভ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com