রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে কয়েক মিনিটের ঝরে দুইশো অধিক ঘরবাড়ি বিদ্ধস্ত

নীলফামারীতে কয়েক মিনিটের ঝরে দুইশো অধিক ঘরবাড়ি বিদ্ধস্ত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মঙ্গলবারের কয়েক মিনিটের
ঝড়ে তিন ইউনিয়নে দুইশো অধিক ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গুলো নীলফামারী সদর এলাকার টুপামারী, লক্ষীচাপ ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন। এ সময়,গাছপালা,ঘরবাড়ি, কলাবাগান,ভুট্টাসহ বিভিন্ন খেতের ক্ষতি হয়।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, ঝড়ে তার ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের প্রায় দেড় শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে ও ভেঙে পড়েছে বড়-ছোট গাছপালা। প্রবল বাতাসে এলাকার কলা ও ভুট্টা ক্ষেতের গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিতে বিচ্ছিন্নভাবে ঝড়ে পড়েছে মাঠের পাকা বোরো ধান।

অপরদিকে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল ইসলাম জানান, সোমবার রাতের ঝড়ে তার ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামে প্রায় ২৫টি কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিছিন্নভাবে ছোট-বড় গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে।

বিদ্যুত নেসকোর নীলফামারী অফিসের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম বলেন সদর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকায় কয়েটি স্থানে গাছপরে বিদ্যুত সরবরাহের তার
ছিরেগেছে সংযোগ কাছ চলছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ‘জেলা সদরের লক্ষ্মীচাপ ও টুপামারী ইউনিয়নের দুটি গ্রামের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। এতে সামান্য কিছু ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে।’

জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘ঝড়ে জেলা সদরে একটি গ্রামে দুই থেকে আড়াই বিঘা জমিনের ধান ও কলা ক্ষেতের ক্ষতি হয়েছে। মাঠে থাকা অন্যান্য ফসলের তেমন কোন ক্ষতি হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com