শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

অভয়নগরের নবাগত ওসির সঙ্গে নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময়

অভয়নগরের নবাগত ওসির সঙ্গে নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময়

নজরুল ইসলাম মল্লিক ঃঃ- অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ মতবিনিময় করেছেন। গতকাল রবিবার (১৪ মে) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অফিস কক্ষে সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জি. সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য আক্তারুজ্জামান, গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, আশরাফুল আলম, রাজয় রাব্বি প্রমুখ। মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভয়নগরের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তিনি। সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com