বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় সিএমপি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় সিএমপি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু।

ডেক্স নিউজ ঃঃ- সিএমপি মিডিয়া 

ঘূর্ণিঝড় “মোখা’ মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরঃ মোঃ জাহাঙ্গীর (এডিসি ক্রাইম) সিএমপি, চট্টগ্রাম।

মোবাইল নম্বরঃ ০১৩২০০৫২১২০

নিয়ন্ত্রণ কক্ষঃ
০১৬৭৬১২৩৪৫৬
০১৩২০০৫৭৯৮৮
৬৩০৩৫২
৬৩০৩৭৫
৬৩৯০২২

আজ (১৩ মে ২০২৩ খ্রিঃ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।

ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য এই নিয়ন্ত্রণ কক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এডিসি (ক্রাইম) মোঃ জাহাঙ্গীরের নেতৃত্বে ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষ ঘূর্ণিঝড় সংক্রান্ত নগরবাসীর ফোন রিসিভ করবে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন “মোখা” সংক্রান্ত দুর্যোগকালীন যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭০০০ অফিসার-ফোর্স প্রস্তুত আছে।

ইতোমধ্যে পতেঙ্গা সি বিচ, পারকি বিচ, মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং করা এবং বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। এবং একইসাথে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com